রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২৫, ১৩:০৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৩:০৩

পুরান ঢাকার শ্যামপুরের শ্মশানঘাট রশিদ মাস্তান মাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মো. সিয়াম (২০) নামে এক অটোরিকশা আরোহী নিহত হয়ে‌ছেন। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক‌টি জব্দ এবং চালক‌কে আটক করা হ‌য়ে‌ছে।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ্ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, স্থানীয় লোকের মুখে জানতে পারি, সিয়াম ও তার পাঁচ বন্ধু মিলে ব্যাটারিচালিত অটোরিকশায় পোস্তগোলার দিকে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়, এতে সিয়াম অটোরিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সিয়ামের বাসা গেন্ডারিয়া গার্মেন্টস গলি এলাকায়। বাবার নাম জাহাঙ্গীর আলম। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এসএনন‌কে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম