বিজয় দিবসের শুভেচ্ছা জানালো যুক্তরাষ্ট্র-ভারত-চীন-রাশিয়াসহ বিভিন্ন দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ ডিসেম্বর ২০২৫, ২০:২০ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ২০:২০

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, নরওয়ে, ইন্দোনেশিয়া, নেপাল, কসোভো, থাইল্যান্ড, মিশর, সুইজারল্যান্ড, ইতালি ও সুইডেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পৃথক বার্তায় ঢাকায় অবস্থিত সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাস ও হাইকমিশন বাংলাদেশের জনগণকে বিজয় দিবসের শুভেচ্ছা জানায়।

মার্কিন দূতাবাসের বার্তায় বলা হয়, ‘এই বিজয় দিবসে আমরা ১৯৭১ সালের সেই সাহসী বাংলাদেশিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ও সম্মান জানাচ্ছি, যাদের আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার পথকে সুগম করেছে।’

চীনের পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয়, ‘মহান বিজয় দিবসে বাংলাদেশের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসুন বিজয়ের প্রেরণায় একসঙ্গে সবার জন্য একটি সমৃদ্ধ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলি।’

ভারতীয় হাইকমিশনের বার্তায় বলা হয়, ‘ভারতীয় হাইকমিশন, ঢাকা বাংলাদেশের জনগণকে জানাচ্ছে বিজয় দিবসের শুভেচ্ছা।’

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন এক বার্তায় বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই। ১৯৭১ সালের এই দিনেই নয় মাস ধরে চলা মুক্তিযুদ্ধের অবসান ঘটে। বাংলাদেশের জনগণের বিজয় দেশের ইতিহাসে একটি নতুন সূচনার চিহ্নিত করেছে, যা অনুপ্রেরণা ও আশার সঞ্চার করেছে—জীবন আরও ভালোভাবে পরিবর্তিত হবে এমন প্রত্যাশা জাগিয়েছে।’

তিনি আরও বলেন, ‘সোভিয়েত ইউনিয়ন সর্বান্তকরণে নতুন রাষ্ট্র বাংলাদেশকে সমর্থন করেছিল। বর্তমানে রাশিয়া বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার শ্রেষ্ঠ ঐতিহ্য অব্যাহত রাখতে পেরে আনন্দিত।’

/এসও/এম/
সম্পর্কিত
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল প্রকৃত জনযুদ্ধ: স্পিকার
সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে ভাঙচুর, চেয়ার-টেবিল-আসবাব-আলমারি লুট
সর্বশেষ খবর
২০২৬ সালে এসে পিসি রক্ষায় টাকা দিয়ে অ্যান্টিভাইরাস কেনা কি অপচয়?
২০২৬ সালে এসে পিসি রক্ষায় টাকা দিয়ে অ্যান্টিভাইরাস কেনা কি অপচয়?
বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা, শাস্তি পেলেন মিসরের কোচসহ ৩ জন
বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা, শাস্তি পেলেন মিসরের কোচসহ ৩ জন
পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস
পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস
৯/১১ হামলার মূলহোতার আপিল খারিজ করলো মার্কিন সুপ্রিম কোর্ট
৯/১১ হামলার মূলহোতার আপিল খারিজ করলো মার্কিন সুপ্রিম কোর্ট
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন