যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ ডিসেম্বর ২০২৫, ২৩:৫৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ২৩:৫৯

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফারুক (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে কাজলার নয়ানগর আল-ফালা মসজিদের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু সজীব জানান, ফারুক সন্ধ্যায় কাজলার নয়ানগর আল-ফালা মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ৮-১০ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা ফারুকের বুকের ডান পাশে ও কোমরের ডান পাশে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিহত ফারুক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মায়াপুর গ্রামের মো. আলমগীরের ছেলে। তিনি যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বসবাস করতেন।

নিহতের বাবা নৈশপ্রহরী মোহাম্মদ আলম বলেন, “আমি সারারাত ডিউটি করেছি। আজ ছেলে কাজে যায়নি, সারাদিন আমার সঙ্গেই ছিল। বিকেলে আলম নামের এক বন্ধু ফোন করে বাইরে ডাকে। ফারুক ফ্রেশ হয়ে আসছি বলে বের হয়। কিছুক্ষণ পর জানতে পারি, তাকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে গেছে।”

তিনি অভিযোগ করেন, তার ছেলের বন্ধুরাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

/এসএনকে/এম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী