৫৬ কোটি টাকা আত্মসাৎ: গ্রিন বার্ড মালিকের বিরুদ্ধে সিআইডির অভিযোগপত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ ডিসেম্বর ২০২৫, ১৯:০৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৯:১৮

সঞ্চয় প্রকল্পের আড়ালে সাধারণ মানুষের প্রায় ৫৬ কোটি টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের দায়ে ‘গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের’ স্বত্বাধিকারী আলাউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট দীর্ঘ তদন্ত শেষে এই অর্থ পাচারের সত্যতা পেয়েছে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সিআইডির মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। 

বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

সিআইডি জানায়, অভিযুক্ত আলাউদ্দিন আহম্মেদ ২০০৬ সাল থেকে মাল্টিপারপাসের নামে সাধারণ মানুষকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে আসছিলেন। প্রতি লাখ টাকায় মাসিক ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা লাভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি ৯ হাজার ৪৫ জন গ্রাহকের কাছ থেকে মোট ৫৫ কোটি ৯৮ লাখ ৮৭ হাজার ৯২৯ টাকা সংগ্রহ করেন। পরবর্তী সময়ে এই অর্থ স্থানান্তর, রূপান্তর এবং নিজের ভোগ-বিলাসে ব্যয় করেন। 

তদন্তে আরও উঠে আসে, প্রতারণার মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে আলাউদ্দিন ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় নামে- বেনামে বিপুল স্থাবর সম্পত্তি গড়ে তোলেন। তার সম্পদের মধ্যে রয়েছে— ঢাকা খিলগাঁও এলাকায় একটি ২ কাঠা ভূমির উপর নির্মিত ৩ তলা ও অপর একটি ২ দশমিক ৪২ শতাংশ জমির উপর নির্মিত ৫ তলা ভবন; রামপুরা থানাধীন খিলগাঁও তালতলা সুপার মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকান; সবুজবাগ এলাকায় ৪ দশমিক ৫ শতাংশের একটি প্লট; এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিসিক জামদানি শিল্পনগরী ও গবেষণা কেন্দ্রে একটি প্লট। এ ঘটনা সংক্রান্ত রামপুরা থানার মামলার তদন্তে এসব তথ্য উঠে আসে।  

আদালতের নির্দেশে এসব সম্পদ ইতোমধ্যে ক্রোক করেছে সিআইডি এবং ঢাকার বিভাগীয় কমিশনারকে রিসিভার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

অভিযুক্তের আদালতে দেওয়া জবানবন্দি, সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের লেনদেন, নথিপত্র এবং অন্যান্য সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণে আলাউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী-২০১৫) এর ৪(২) ও ৪(৪) ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। 

/আইএ/এসটি/ আরকে/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ