যাত্রাবাড়ীতে সড়কে পড়েছিল যুবকের মরদেহ, বুকে ধারালো অস্ত্রের ক্ষত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫

রাজধানী ঢাকার যাত্রাবাড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশিষ জোয়াদ্দার (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর রাত ১ টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধারকারী পথচারী আল-আমিন জানান, রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে যাত্রাবাড়ী আড়ংয়ের পাশে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আশিষকে তিনি হাসপতালে নিয়ে আসেন। পকেটে থাকা পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, আশিষের বাড়ি মাগুরা সদর উপজেলার পাতুরিয়া গ্রামে। তার বাবার নাম অমল জোয়াদ্দার।  

আল-আমিন বলেন, “ধারণা করা হচ্ছে দুর্বৃত্ত বা ছিনতাইকারীরা ঘটনাটি ঘটিয়েছে। তার বুকে একটি ছুরিকাঘাতের ক্ষত দেখা গেছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”/আইএ/এম/

/আইএ/এম/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের