‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে আহত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ ডিসেম্বর ২০২৫, ১৭:৩০ আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১৮:০৯

রাজধানীর কামরাঙ্গীরচরে তথাকথিত ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে ছুরিকাঘাতে আহত স্কুলশিক্ষার্থী রুমান (১৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৫টায় রমনার ‘এ ওয়ান’ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। 

নিহত রুমান শরীয়তপুর জেলার জালাল উদ্দীনের ছেলে। সে পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর ৭ নম্বর গলিতে থাকতো। স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল রুমান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক জানান, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বের জেরে সাইফুল ইসলাম (১৬) নামে এক কিশোর রুমানকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশ আরও জানায়, ঘটনার পরদিন (২০ ডিসেম্বর) অভিযুক্ত সাইফুল ইসলামকে গেন্ডারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া স্বীকারোক্তিতে সাইফুল জানায়, রুমান তাকে ‘সিনিয়র’ হিসেবে সম্মান না করায় ক্ষুব্ধ হয়ে সে ছুরিকাঘাত করেছিল। এই ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

/আইএ/এআইবি/এসটি/এম/এমওএফ/
সম্পর্কিত
যাকে হত্যার অভিযোগে জেলে যেতে হয়েছিল, সাত বছর পর জীবিত মিললো সেই নারী
ঢাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ডিএসসিসি প্রশাসক
ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার
সর্বশেষ খবর
যাকে হত্যার অভিযোগে জেলে যেতে হয়েছিল, সাত বছর পর জীবিত মিললো সেই নারী
যাকে হত্যার অভিযোগে জেলে যেতে হয়েছিল, সাত বছর পর জীবিত মিললো সেই নারী
চার বোলার নিয়ে খেলতে পারে বাংলাদেশ
চার বোলার নিয়ে খেলতে পারে বাংলাদেশ
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ, দুই দিনে আ.লীগের ১৭ জন গ্রেফতার
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ, দুই দিনে আ.লীগের ১৭ জন গ্রেফতার
গ্যারান্টি ক্লজ ও সালিশির বিধান রেখে নতুন করে গঙ্গার পানি বণ্টনের দাবি গণসংহতির
গ্যারান্টি ক্লজ ও সালিশির বিধান রেখে নতুন করে গঙ্গার পানি বণ্টনের দাবি গণসংহতির
সর্বাধিক পঠিত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের