‘এক্সিলেন্স ইন বিজনেস-২০২৫’ পুরস্কার পেলো নভোএয়ার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ ডিসেম্বর ২০২৫, ১৩:২৪ আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৩:২৪

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ডিজিটাল সেবার উৎকর্ষতা ও ব্যাবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) প্রদত্ত “এক্সিলেন্স ইন বিজনেস-২০২৫” পুরস্কার অর্জন করেছে। গত রবিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। 

ইবিএল আয়োজিত ‘স্কাইস্ফিয়ার : ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখারের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ। 

পুরস্কার প্রাপ্তি উপলক্ষে দেওয়া প্রতিক্রিয়ায় সোহেল মজিদ বলেন, “এই সম্মাননা আমাদের ভবিষ্যৎ পথচলায় আরও অনুপ্রেরণা জোগাবে। নভোএয়ার বরাবরই যাত্রীসেবায় আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। ডিজিটাল রূপান্তরের মাধ্যমে যাত্রীদের জন্য আরও উন্নত ও সহজলভ্য সেবা নিশ্চিত করার এই অঙ্গীকার আমাদের প্রতিটি স্তরে অব্যাহত থাকবে।” 

উল্লেখ্য, নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। 

/আইএ/এসটি/
সম্পর্কিত
ঢাকায় শুরু হলো ট্যুরিজম ফেয়ার, অংশ নিয়েছে ২০ দেশ
লন্ডন ভ্রমণে গিয়ে ব্যাগ চুরি, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
স্যুটকেস হারিয়ে সিঙ্গাপুর এয়ারলাইনসের বিরুদ্ধে ক্ষোভ
সর্বশেষ খবর
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নির্দেশনা
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রে পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ড, জরুরি অবস্থা জারি
যুক্তরাষ্ট্রে পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ড, জরুরি অবস্থা জারি
নদীতে মাছ ধরে সংসার চলে, সেই পরিবারের মেয়েই এখন জাতীয় চ্যাম্পিয়ন
নদীতে মাছ ধরে সংসার চলে, সেই পরিবারের মেয়েই এখন জাতীয় চ্যাম্পিয়ন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী