প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার আরও ১১

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৭ আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৯

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ১১ জনকে গ্রেফতার করেছে কা মেট্রোপলিটন পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া একই সময়ে তেজগাঁও থানা পুলিশ কর্তৃক আরও দুইজনকে গ্রেফতার করে। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন— আব্দুর রহমান (৩০), মো. জান্নাতুল নাঈম (২১), মো. ফয়সাল (২৪), ক্বারি মুয়াজ বিন আব্দুল রহমান (৩৩), জুবায়ের হোসাইন (২১), মো. আলমাস আলী (২৯), জুলফিকার আলী সৌরভ (২২), নিয়াজ মাহমুদ (২৮), মোহাম্মদ মাইনুল ইসলাম (২২), মো. হাসেম (২৬) ও আরাফাত ইয়াসিন (২৯)।  

এই হামলার ঘটনায় এই নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা ২৮। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।   

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাত আনুমানিক সোয়া ১১টার দিকে একদল উগ্র জনতা কারওয়ান বাজারে প্রথম আলো ভবনের সামনে সমবেত হয়। তারা ভবনে ভাঙচুর, লুটপাট ও একপর্যায়ে অগ্নিসংযোগ করে। একই রাতে ফার্মগেটে দ্য ডেইলি স্টার কার্যালয়েও হামলা চালানো হয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিস ভবনে আটকে পড়াদের উদ্ধার করে।

এই ঘটনায় গত রবিবার (২১ ডিসেম্বর) প্রথম আলো ও ডেইলি স্টার কর্তৃপক্ষ পৃথক মামলা দায়ের করে। সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন এবং সাইবার নিরাপত্তা অধ্যাদেশসহ বিভিন্ন ধারায় এই মামলাগুলো রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, লুট হওয়া অর্থ ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।  

/আইএ/এসটি/
সম্পর্কিত
লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঢাকায় গ্রেফতার
বিচারকের ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড, এক বছরেই শেষ বিচারকাজ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর, ২০২৬)
জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা