বড়দিন উপলক্ষে রাজধানীর গির্জাগুলোতে নিরাপত্তা জোরদার

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৯ আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৯:১৬

শুভ বড়দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের এই প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রাজধানীতে কোনও ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। উৎসব নির্বিঘ্ন করতে ইতোমধ্যে ঢাকার প্রতিটি গির্জায় (চার্চ) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর কাকরাইল সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ পরিদর্শন শেষে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের এসব কথা জানান। 

ডিসি মাসুদ আলম বলেন, “বড়দিন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসব উপলক্ষে আমাদের কমিশনার সবাইকে নিয়ে বসেছিলেন। আমাদের বেশ প্রস্তুতি আছে। সব জায়গায় যেন সবাই নিরাপদে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে এই দিনটি পালন করতে পারে সে জন্য যত ধরনের প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।” 

তিনি আরও বলেন, “কাকরাইলের এই চার্চ অন্যতম বড় একটি চার্চ। এখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা তো আছে, এর বাইরেও আজ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে। আমাদের মনে হয় না এখানে শঙ্কা বা আশঙ্কা আছে। বড়দিনের উৎসব সুন্দরভাবে পালন করার জন্য যা যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা গ্রহণ করবো।” 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বড়দিন উপলক্ষে গির্জাগুলোর প্রবেশপথে তল্লাশি, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। সুষ্ঠুভাবে উৎসব পালনে পুলিশ সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে।  

/এসএন‌কে/এসটি/এমওএফ/
সম্পর্কিত
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে রাজধানীতে ৪ হাজার মামলা
সর্বশেষ খবর
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন