দুই মামলায় ১৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন আখতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৫০

হত্যাচেষ্টা, দাঙ্গা, বেআইনি সমাবেশ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা পৃথক দুই মামলায় আত্মসমর্পণ করে ১৫০০ টাকা মুচলেকায় জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এবং জশিতা ইসলামের আদালত আখতার হোসেনের জামিন আবেদন মঞ্জুর করেন।

আখতার হোসেনের আইনজীবী অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মো. মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২১ সালে দায়ের করা পৃথক দুই মামলায় আখতার হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে একটি মামলায় ৫০০ টাকা এবং অপর মামলায় ১ হাজার টাকা; মোট ১৫০০ টাকা মুচলেকায় তাকে জামিন দেওয়া হয়।

শুনানির আগে আখতার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে চারটিতে তিনি অব্যাহতি পেয়েছেন। বাকি দুটি মামলায় আজ আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় আন্দোলনের পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় আখতার হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। ওই বছরের ১৩ এপ্রিল পবিত্র রমজান উপলক্ষে অসুস্থ শরীর নিয়েও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছিলেন। সে সময় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় এবং পরে শাহবাগ থানার পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়।

আখতার হোসেন জানান, মোদিবিরোধী আন্দোলনের ঘটনায় ২০২১ সালের ১৩ এপ্রিল শহীদ মিনারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় মোট তিনটি মামলা হয়। এর মধ্যে একটি মামলায় তিনি গত ১১ সেপ্টেম্বর অব্যাহতি পান।

এছাড়া, ২০২২ সালের ৭ অক্টোবর আবরার ফাহাদের স্মরণসভা উপলক্ষে ছাত্রলীগের হামলার শিকার হয়ে আখতার হোসেনসহ ২৪ জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

এদিকে জুলাই অভ্যুত্থানের সময় ১৭ জুলাই রাজু ভাস্কর্যের সামনে আবু সাইদের জানাজাকে কেন্দ্র করে আখতার হোসেনকে আটক করা হয়। পরে শাহবাগ থানায় বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়।

এসব ঘটনায় তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে চারটিতে তিনি অব্যাহতি পেয়েছেন। বাকি মোদিবিরোধী আন্দোলনের সময়কার দুটি মামলায় আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন পেলেন।

/এএসএ/এম/এমওএফ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের