গুলশানে পুলিশের তল্লাশিতে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৩২আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৩২

রাজধানীর গুলশান থানা এলাকায় নিয়মিত তল্লাশির সময় একটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে গুলশান থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— মো. রাসেল সিকদার ও তার এক সহযোগী। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে আরও দুইজন পালিয়ে যান। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার বিকাল আনুমানিক ৫টা ৩৫ মিনিটের দিকে গুলশানের শাহজাদপুর বেলমন্ড গলির গুলশান আইডিয়াল স্কুলসংলগ্ন এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় কয়েকজন যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের দেহ তল্লাশির উদ্যোগ নেয়। তল্লাশির মুখে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে দুইজনকে আটক করে। তবে তাদের অন্য দুই সহযোগী একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। 

আটকের পর রাসেল সিকদারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তার পরিহিত জিন্স প্যান্টের কোমর থেকে একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানান, তাদের বন্ধু মহিউদ্দিনের বান্ধবী হাবিবা আক্তার শিমুকে এক ব্যক্তি বিরক্ত করছিলেন। ওই ব্যক্তিকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যেই তারা অবৈধ অস্ত্র ও গুলি নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। 

এ ঘটনায় গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ আহমেদ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। পালিয়ে যাওয়া বাকি দুই আসামিকে শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে