সূর্যের দেখা পেলো রাজধানীবাসী, বেড়েছে তাপমাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২৫, ১৪:২১আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:০১

বেশ কয়েক দিন সূর্যের দেখা পায়নি রাজধানীবাসী। শীতের তীব্রতায় জবুথবু অবস্থা ছিল সাধারণ মানুষের। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর-নাগাদ সূর্যের দেখা পেলো মানুষ। তাপমাত্রা ভোরে অনেক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বৃদ্ধি পাওয়ায় শীতের তীব্রতা কমে এসেছে। যদিও রোদের তেজ খুব একটা নেই। ফলে শীতের অনুভূতি আছে আগের মতোই, শুধু কনকনে বাতাসের তীব্রতা কিছুটা কমেছে।

ঢাকায় ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ।

এদিকে আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এদিকে দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অধিদফতর জানায়,  উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

/এসএনএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
তেজগাঁও টোল প্লাজার চাপ কমাতে নতুন র‍্যাম্প, বাড়ছে ই-টোল ব্যবস্থা
সায়েদাবাদে দোকান ঝাড়ু দেওয়া নিয়ে ২ নারীর বিবাদ, মারামারিতে একজনের স্বামীর মৃত্যু
শরতেও প্রতিদিন বৃষ্টি, তারপরও কেন কমছে না ভ্যাপসা গরম
সর্বশেষ খবর
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা