মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৬, ১০:৫৬আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১০:৫৬

রাজধানীর রমনা থানার মৌচাক ফ্লাইওভারে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থীসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হন।

নিহতরা হলেন– মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত আশিক (২১) এবং সিএনজি অটোরিকশার চালক নয়ন তালুকদার (৭০)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরের দিকে দুর্ঘটনার পর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সকাল ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান , দু’জনই মারা গেছেন।

এ বিষয়ে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার জানান, ভোরে মৌচাক ফ্লাইওভারে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দু’জন নিহত হন এবং একজন আহত হন। নিহতদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত মোটরসাইকেল আরোহী স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ইয়াসিন আরাফাত আশিকের ফুপা জাহাঙ্গীর আলম জানান, বুধবার রাতে ইয়াসিন তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। পরে তারা সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার খবর পান। হাসপাতালে গিয়ে ইয়াসিনকে মৃত অবস্থায় পেয়েছেন।

ইয়াসিন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর মুগদা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার বাবার নাম জহিরুল ইসলাম।

নয়ন তালুকদারের ছেলে বাবুল তালুকদার জানান, ভোরে তার বাবা সিএনজি নিয়ে বের হয়েছিলেন। পরে হাসপাতাল থেকে ফোন পেয়ে জানতে পারেন, তার বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

নয়ন তালুকদারের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মগড়া গ্রামে। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

/এআইবি/জেইউ /আরকে/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম