তারেক রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৬, ০০:৪৪আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০০:৪৪

বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসু প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ডাকসুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু শিক্ষার্থীদের পক্ষ থেকে তারেক রহমান এবং তার পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানানো হয়। একইসঙ্গে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়।

সাক্ষাৎকালে তারেক রহমান বলেন, ‘মতপার্থক্যই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে; তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ঐক্যমত অটুট থাকবে।’ তিনি বাংলাদেশের স্বার্থে তরুণদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘আমরা তোমাদের বয়সে থাকতে দেশে অনেক বেশি সন্ত্রাস ও রাহাজানি ছিল। দেশ ছিল অনেক বেশি অস্থিতিশীল। নিশ্চয়ই আমি চাইবো না, আমার সন্তানরাও এমন বাংলাদেশ ফেইস করুক।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম ও ত্যাগের ভিত্তিতে প্রতিষ্ঠিত বাংলাদেশপন্থি রাজনীতিকে ধারণ করে দেশের স্বার্থে সব ধরনের আধিপত্যবাদ, দুর্নীতি, ইসলামোফোবিয়া, সন্ত্রাস ও দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ডাকসু নেতারা।

এছাড়া ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে বেগম খালেদা জিয়ার অসমাপ্ত লড়াই জারি রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। একইসঙ্গে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন এবং কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান।

/এম/  
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের