ঢাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নারীকে নির্যাতন, আটক ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ জানুয়ারি ২০২৬, ১২:১৫আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:১৮

রাজধানীর গুলশান এলাকার নর্দ্দা বাজারে এক নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে নির্যাতনের ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।

আটককৃতরা হলো একরাম হোসেন (২৩), নাইমুর রহমান (২৪), আতিক (১৮), শরিফ (১৬) ও লোকমান (১৬)। শনিবার দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করা হয়।

এর আগে, বৈদ্যুতিক পোলের সঙ্গে বেঁধে নারীকে পানি ঢেলে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে পুলিশ ভিডিও দেখে অভিযুক্তদের আটক করে। তবে এ ঘটনায় এখনও কোনও অভিযোগ থানায় দায়ের করা হয়নি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে জানান, ওই নারী ভবঘুরে। তিনি ময়লা সংগ্রহ করতেন। ভোর বেলায় নর্দ্দা এলাকার একটি মাদ্রাসার খোলা রুমে প্রবেশ করলে কিছু মাদ্রাসার ছাত্র তাকে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পানি ঢেলে নির্যাতন করেন।

ওসি জানান, ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ খোঁজখবর শুরু করে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও বলেন, “কেউ অভিযোগ না দিলেও পুলিশ স্বপ্রণোদিতভাবে তাদের খুঁজে বের করে আটক করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

/আইএ/এম/
সম্পর্কিত
হঠাৎ কেন এত খুনোখুনি, কী কারণে আইন হাতে তুলে নিচ্ছে মানুষ 
চুল কেটে, মুখে কালি লাগিয়ে ও জুতার মালা পরিয়ে নারীকে বেঁধে রাখলো খুঁটিতে
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বশেষ খবর
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ