জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ঢাবি সাদা দলের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ জানুয়ারি ২০২৬, ১৪:১২আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১৪:১২

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সংগঠন সাদা দলের শিক্ষকরা।

রবিবার (৪ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় দোয়া-মোনাজান পরিচালনা করেন ঢাবি আরবি বিভাগের অধ্যাপক এ বি এম সিদ্দিকুর রহমান নিজামী।

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, "বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবকহীন করে চলে গেছেন। তার আত্নার মাগফেরাত কামনা করি। মহান আল্লাহ তাকে জান্নাত দিন। তিনি কখনো কারো প্রতি হিংসা বা বিদ্বেষ দেখাননি।"

তিনি আরও বলেন, "তারেক রহমানও সবার সঙ্গে আলোচনা করছেন এবং দেশ পরিচালনার পরিকল্পনা করছেন। আশা করি তিনি সবার সঙ্গে দেশকে সঠিকভাবে পরিচালনা করবেন।"

এসময় আরেও উপ‌স্থিত ছি‌লেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম, মো. আবুল কালাম সরকার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢা‌কা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, সাদা দলের সদস‌্য স‌চিব অধ্যাপক মহিউদ্দিনসহ অন্যান্য শিক্ষকরা।

/এমকে/এম/ 
সম্পর্কিত
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা কাশেম ৫ দিনের রিমান্ডে
১৭ বছর পর আরএমপিতে পুনঃস্থাপিত খালেদা জিয়ার নামফলক
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা’ কাশেম কারাগারে
সর্বশেষ খবর
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ