ক্র্যাব নির্বাচনে আবারও সভাপতি-সম্পাদক হলেন তমাল-বাদশাহ 

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
০৪ জানুয়ারি ২০২৬, ২১:৫২আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ২১:৫২

অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর মির্জা মেহেদী তমাল। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন বাংলা টিভির এম এম বাদশাহ।

রবিবার (৪ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে দিনভর ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহের।  

সভাপতি পদে মির্জা মেহেদী তমাল ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন আরিফ পেয়েছেন ১৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে এম এম বাদশাহ ১১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম ১১৪ ভোট এবং হাসান উজ-জামান ৪২ ভোট পেয়েছেন। 

যুগ্ম সম্পাদক পদে ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম রাজী। তার প্রতিদ্বন্দ্বী নিয়াজ আহম্মেদ লাবু পেয়েছেন ১২৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নিহাল হাসনাইন ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আমানুর রহমান রনি পেয়েছেন ১১৯ ভোট। অর্থ সম্পাদক পদে আমিনুল ইসলাম ১৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. এমদাদুল হক খান পেয়েছেন ৮৮ ভোট। দপ্তর সম্পাদক পদে ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইসমাঈল হোসেন ইমু। তার প্রতিদ্বন্দ্বী এস এম ফয়েজ পেয়েছেন ১১৬ ভোট। 

তিনটি সদস্য পদের জন্য চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আবু হেনা রাসেল (২১৩ ভোট), আইয়ুব আনসারী (১৩৪ ভোট) ও মাহবুব আলম (১৩১ ভোট) নির্বাচিত হয়েছেন। আরেক প্রার্থী হরলাল রায় সাগর পেয়েছেন ১২৯ ভোট। 

এবারের নির্বাচনে বেশ কয়েকটি পদে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন— সহসভাপতি জিয়া খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক শাহরিয়ার জামান দীপ, আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমউল্যাহ নয়ন এবং আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ক্র্যাবের ২৯৯ জন ভোটারের মধ্যে ২৮৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৫টি ভোট বাতিল বলে গণ্য হয়। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। 

/এসএন‌কে/এসটি/
সম্পর্কিত
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
চিকিৎসাধীন মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন সাংবাদিক ফারজানা রুপার সন্তানরা
সর্বশেষ খবর
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ