বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
০৫ জানুয়ারি ২০২৬, ১২:৪৪আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১২:৪৪

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম কিবরিয়া (৩৫) নামে এক আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে র‌্যার। তার নাম মো. জোবায়ের হোসেন পাপ্পু (২৯)।

রবিবার (৪ জানুয়ারি) জোবায়ের হোসেন পাপ্পুকে রাজধানীর বারিধারা এলাকা থে‌কে গে্রফতার করা হ‌য়।

র‍্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান জানান, গত ৩১ ডিসেম্বর রাতে নাঈম কিবরিয়া প্রাইভেটকার নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় বেড়াতে যায়। বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈমের প্রাইভেটকারের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগার বিষয়কে কেন্দ্র করে তর্ক-বির্তক হয়। এ সময় অন্য মোটরসাইকেলে থাকা অজ্ঞাত আসামিরা নাঈম কিবরিয়াকে গাড়ি থেকে জোর ক‌রে নামিয়ে এলোপাতাড়ি মারধর ক‌রে।

প‌রে নাঈম কিবরিয়াকে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ভাটরা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

রাকিব হাসান আরও বলেন, মামলা‌টির ছায়া তদন্তকা‌লে তথ্য-প্রযুক্তির সহায়তায় রবিবার জোবায়ের হোসেন পাপ্পুকে বারিধারা এলাকা থে‌কে গে্রফতার করা হ‌য়ে‌ছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চল‌ছে, আছে। গ্রেফতার জোবায়ের হোসেন পাপ্পুকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে। 

/এসএন‌কে/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম