নভোএয়ারের ১৪তম বর্ষে পদার্পণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জানুয়ারি ২০২৬, ১২:১০আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:২০

দেশের বিমান সংস্থা নভোএয়ার ১৪তম বর্ষে পদার্পণ করছে। শুক্রবার (৯ জানুয়ারি) প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু করেছে।

এ উপলক্ষে যাত্রীদের জন্য এক মাসের জন্য নভোএয়ার টিকিটের মূল্যে ১৪ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে। অফারটি উপভোগ করতে নভোএয়ারের বিক্রয় কেন্দ্র, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কিনতে পারবেন।

যাত্রীরা 'VQANNI14' প্রমোকোড ব্যবহার করে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকেও টিকিট ক্রয় করতে পারবেন।

নভোএয়ার কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

সূত্র জানায়, ২০১৩ সালের ৯ জানুয়ারি, ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহনের মাধ্যমে নভোএয়ারের যাত্রা শুরু হয়। স্বল্প সময়ের মধ্যেই যাত্রীসেবার মান, সময়ানুবর্তিতা ও নিরাপত্তার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি আকাশপথে ভ্রমণে যাত্রীদের কাছে একটি আস্থাশীল নাম হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

নভোএয়ার ১৩ বছরে মোট ১ লাখ ৪২ বাজারেরও এর অধিক ফ্লাইট পরিচালনা করেছে এবং ৮ মিলিয়ন-এর বেশি যাত্রীকে সেবা প্রদান করেছে।

যাত্রীসেবাকে আরও সহজ, আধুনিক ও মানসম্মত করতে নভোএয়ার দেশের প্রথম বিমান সংস্থা হিসেবে চালু করে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’, কো-ব্র্যান্ডেড কার্ড, টিকিট কেনার জন্য মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা। পাশাপাশি স্মাইলস মেম্বারদের জন্য বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডগুলোর আউটলেটে বিশেষ ছাড় এবং বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রামের মাধ্যমে সম্মানিত যাত্রীদের জন্য অতিরিক্ত সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়িক সহযোগী এবং যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, সময়ানুবর্তী ফ্লাইট ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার মাধ্যমে যাত্রীদের চাহিদা পূরণ এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে নভোএয়ার আজ আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সামনের দিনগুলোতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে যাত্রীসেবা আরও উন্নত করাই আমাদের অঙ্গীকার।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর  অভ্যন্তরীণ  নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

/আইএ/এমকেএইচ/
সম্পর্কিত
বিজয় সরণি থেকে জিয়া উদ্যানে জনস্রোত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী 
জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার: রিজভী
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই