গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৬, ১৬:৪৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১৮:১০

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম-হত্যাকাণ্ডের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রসিকিউটর শাইখ মাহদী। যদিও তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দির কিছু অংশ তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের বিষয়ে জিয়াউলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও নাজনীন নাহার। শুনানিকালে প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগ চ্যালেঞ্জ করে মামলা থেকে তার অব্যাহতির আবেদন জানান তারা। ট্রাইব্যুনালের সামনে বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপনে প্রসিকিউশন ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তারা।

পরে উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

/বিআই/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সেই মোজাফফর
চব্বিশের জুলাই আন্দোলনের পর প্রথম গুমের অভিযোগ: হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ
সর্বশেষ খবর
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের