বনশ্রীতে বাসায় মিলল স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৬, ২০:১৭ আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১০:৪৩

রাজধানীর দক্ষিণ বনশ্রীর এল ব্লকের একটি বাসা থেকে ফাতেমা আক্তার নিলি (১৭) নামে এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) বিকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, এটি হত্যাকাণ্ড। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা সম্পর্কে কিছু জানা যায়নি।

নিহত নিলি ওই এলাকায় অবস্থিত রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণিতে পড়তো। তার বাবার নাম সজিব মিয়া। তিনি পেশায় খাবার হোটেল ব্যবসায়ী। গ্রামের বাড়ি হবিগঞ্জর লাখাই থানা এলাকায়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, মরদেহের গলা কাটা রয়েছে। শনিবার দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। তবে, হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এসএনকে/এবিএম/
সম্পর্কিত
লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঢাকায় গ্রেফতার
‘তালিকাভুক্ত চাঁদাবাজ’ পিচ্চি মাসুদ গ্রেফতার
সর্বশেষ খবর
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা