মাল্টিপারপাসের নামে দুই কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৬, ১৮:৩০আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১৮:৩০

‘প্রতি লাখে দেওয়া হবে দুই থেকে তিন হাজার টাকা’ এমন প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করা হয় গ্রাহকদের। মাল্টিপারপাস সমিতির সেই ফাঁদে পা দেয় মানুষেরা। প্রথম দিকে দেওয়া হয় লভ্যাংশ। তবে, বেশিদিন না যেতেই গ্রাহকদের সঞ্চিত দুই কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতারক চক্রটি। এবার সেই চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে পাবনার আমিনপুর থানাধীন কাশিনাথপুর বাজার থেকে ওই প্রতারককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. আক্তারুল ইসলাম বিল্লাল (৪০)। তিনি একাধিক মামলার এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। 

মুগদা থানা পুলিশ সূত্রে জানা যায়, তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন খবরের ভিত্তিতে অর্থ আত্মসাৎ মামলার মূল অভিযুক্ত আক্তারুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি ও তার স্ত্রী নার্গিস ‘ক্যালিক্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি.’ নামের সমিতির মাধ্যমে সাধারণ জনগণের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করে। এই সমিতি সাধারণ মানুষের কাছ থেকে টাকা জমা নিয়ে উচ্চ সুদে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দিত। কিন্তু, প্রতিশ্রুত লভ্যাংশ আর ফেরত দিত না।

/আইএ/এবিএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী