বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের পাঁচ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ জানুয়ারি ২০২৬, ১৯:৩৩আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১৯:৩৩

দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান থাকা চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জালাল উদ্দিন ও তার স্বার্থসংশ্লিষ্টদের ৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১১ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। 

দুদকের সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদ ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, জালাল উদ্দিনের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে বিপুল অর্থ উপার্জন করে নিজের ও স্বার্থসংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে বৈধতা প্রদানের চেষ্টা করার অভিযোগ রয়েছে। এছাড়া বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করার অভিযোগটিও বর্তমানে অনুসন্ধানাধীন। 

অনুসন্ধানকালে জালাল উদ্দিন ও তার ঘনিষ্ঠদের নামে থাকা ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়। দুদক আশঙ্কা প্রকাশ করেছে যে, যেকোনো সময় এই অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা অন্যত্র সরিয়ে ফেলা হতে পারে। এই শঙ্কা থেকেই ৫টি ব্যাংক হিসাব জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। 

এর আগে গত ২২ ডিসেম্বর একই অভিযোগের ভিত্তিতে জালাল উদ্দিন, তার স্ত্রী ও তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন আদালত। অভিযোগ রয়েছে, তিনি পরিবারসহ দেশ ছাড়ার পরিকল্পনা করছিলেন।

উল্লেখ্য, জালাল উদ্দিন বর্তমানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন। 

/এএসএ/এসটি/  
সম্পর্কিত
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
রংপুরে প্রাথমিক শিক্ষিকার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু