জুলাই হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনাল থেকে প্রথম জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৬, ২০:৩৮ আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ২১:৩৯

২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হুমায়ুন কবির পাটোয়ারী নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিই প্রথম জামিনের আদেশ।

রবিবার (১১ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে জামিন আবেদনে হুমায়ুন লিভার সিরোসিসে আক্রান্ত বলে উল্লেখ করেন তার আইনজীবী। তিনি বলেন, “এ রোগে আমার মক্কেলের (আসামি) দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।”

পরে, আসামিপক্ষের আইনজীবীর এমন আবেদন নিয়ে প্রসিকিউশনের বক্তব্য জানতে চান ট্রাইব্যুনাল। তখন প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, “গুরুতর অসুস্থতার হাসপাতালের প্রতিবেদন জমা দিয়েছেন আসামির আইনজীবী। তাই বিরোধিতা করা যায় না। তবে, কোনও আসামির সঙ্গে যেন আসামি যোগাযোগ করতে না পারেন, এ জন্য ট্রাইব্যুনালকে নির্দেশ সজাগ থাকতে হবে।” উভয়পক্ষের শুনানি শেষে শর্ত সাপেক্ষে জামিন আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের শর্তগুলো হলো, আসামিকে বাসার ঠিকানা দিতে হবে। গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও বক্তব্য দেওয়া যাবে না। তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে জানানো ছাড়া বাসা পরিবর্তন করা যাবে না। এ মামলায় সাক্ষ্য-প্রমাণকে প্রভাবিত করা যাবে না। এসব শর্ত ভঙ্গ করলে সঙ্গে সঙ্গে আসামিকে গ্রেফতার করতে পারবেন তদন্ত কর্মকর্তা।

জামিনপ্রাপ্ত হুমায়ুন কবির লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি একই উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। লক্ষ্মীপুরে সংঘটিত হত্যাযজ্ঞের দায়ে অন্য মামলায় প্রথমে ২০২৪ সালের আগস্টে গ্রেফতার হন তিনি। এরপর মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

/বিআই/এবিএম/
সম্পর্কিত
বিচারকের ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড, এক বছরেই শেষ বিচারকাজ
এবার দুই আদালতে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
শাপলা চত্বর গণহত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি শেষ
সর্বশেষ খবর
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
গ্যাসের সরবরাহ বাড়লে বন্ধ সার কারখানায় দেওয়ার কথা ভাববে সরকার: জ্বালানিমন্ত্রী
গ্যাসের সরবরাহ বাড়লে বন্ধ সার কারখানায় দেওয়ার কথা ভাববে সরকার: জ্বালানিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা