গণহত্যায় উসকানি ও মানবতাবিরোধী অপরাধে সালমান-আনিসুলের বিচার শুরু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ জানুয়ারি ২০২৬, ১৬:০০আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৮:২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে জুলাই-আগস্টের গণহত্যায় উসকানি দেওয়া এবং কারফিউ জারি করে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই দুই আসামির বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। 

সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক প্যানেল এই আদেশ প্রদান করেন। 

এদিন শুনানির শুরুতে সালমান এফ রহমান ও আনিসুল হকের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। ট্রাইব্যুনাল দীর্ঘ শুনানি শেষে সেই আবেদন খারিজ করে দেন। এরপর ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনান।

এদিন সকালে কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজনভ্যানে করে এই দুই আসামিকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিয়ে আসে পুলিশ। 

এর আগে গত ৪ ডিসেম্বর প্রসিকিউশন পক্ষ থেকে এই দুই আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগপত্র) দাখিল করা হয়েছিল, যা একই দিনে ট্রাইব্যুনাল আমলে নেন। গত ৬ জানুয়ারি আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী শুনানি করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর ও অন্য প্রসিকিউটররা অভিযোগ গঠনের সপক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করেন। 

/বিআই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
চিকিৎসাধীন মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন সাংবাদিক ফারজানা রুপার সন্তানরা
ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর
শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৩০ আসামিকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ
সর্বশেষ খবর
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?