১৪ দলসহ এনডিএফের প্রার্থিতা বাতিলের দাবিতে জুলাই ঐক্যের কর্মসূচি

ঢাবি প্রতিনিধি 
১২ জানুয়ারি ২০২৬, ২২:০৬আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ২২:০৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের রাজনৈতিক দলগুলো ও এনডিএফ জোটের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। সোমবার (১২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, আগামী ১৩ জানুয়ারি দুপুর ১২টায় নির্বাচন কমিশন অভিমুখে ‘মার্চ টু ইসি’ কর্মসূচি পালন এবং স্মারকলিপি দেওয়া হবে। এর পরদিন অর্থাৎ, ১৪ জানুয়ারি বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে মার্চ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, “যারা গত ১৫-১৬ বছর ধরে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল, তাদের বৈধতা দেওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ জুলাই শহীদদের রক্তের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আমরা ভেবেছিলাম নির্বাচন কমিশন জনতার আকাঙ্ক্ষা ও চেতনার প্রতি সম্মান জানাবে। কিন্তু, বারবার মিছিল ও দাবি জানানোর পরও তারা কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি।”

নির্বাচন কমিশনকে (ইসি) হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আপনারা ফ্যাসিবাদের তাঁবেদারি ছাড়ুন।” একই সঙ্গে তিনি দাবি করেন, “এখন পর্যন্ত জাতীয় পর্যায়ে সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো কোনো আলামত আমরা দেখছি না।” ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “তাদের আচরণ ও সিদ্ধান্ত দেখে স্পষ্ট নয়, তারা আদৌ সুষ্ঠু নির্বাচন করতে চায়, নাকি ১/১১ এর মতো কোনও একটি রাজনৈতিক দলকে হাতে ধরে ক্ষমতায় বসিয়ে দেওয়ার পথে হাঁটছে।”

/এসওএস/এবিএম/
সম্পর্কিত
জুলাই হত্যাচেষ্টা মামলাশীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা গ্রেফতার
মানবতাবিরোধী অপরাধের মামলাআ. লীগ নেতা হুমায়ুনের জামিন বাতিলের বিষয়ে আদেশ ২১ জুন
জাহাঙ্গীর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক রেলমন্ত্রী সুজনকে
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম