জাহাঙ্গীর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক রেলমন্ত্রী সুজনকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ মে ২০২৬, ১২:১৫ আপডেট : ১৯ মে ২০২৬, ১২:২১

জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মো. জাহাঙ্গীর (৫৪) নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

মঙ্গলবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন।

 

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই শামীম হোসেন গত ১৪ মে সুজনকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়।

 

এদিন শুনানিকালে নুরুল ইসলাম সুজনকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

মামলার বিবরণে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই বিকাল ৩টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, পুলিশ, র‍্যাব এবং বিজিবি সদস্যরা গুলি চালান। এ সময় গুলিবিদ্ধ হন মো. জাহাঙ্গীর (৫৪)। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান। পরে এ ঘটনায় মামলা করা হয়।

 

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

 

 

 

 

/এআই/এমএএল/
সম্পর্কিত
সরকারের ‘সমালোচনা’ করলেই গ্রেফতার: প্রশ্নের মুখে মতপ্রকাশের স্বাধীনতা
মামলার তারিখ পড়তে পড়তে গরু-ছাগল-হাঁস-মুরগি সব গেলো, কিন্তু বিচারই শেষ হচ্ছে না
সাংবাদিক না হয়েও গাড়িতে ‘প্রেস’, ৫২০০ ইয়াবাসহ গ্রেফতার
সর্বশেষ খবর
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
ইসরায়েলের নির্বাচন: বিরোধী জোটের চেয়ে পিছিয়ে নেতানিয়াহু 
ইসরায়েলের নির্বাচন: বিরোধী জোটের চেয়ে পিছিয়ে নেতানিয়াহু 
স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা
প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা
সর্বাধিক পঠিত
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’