সাবেক ইউপি চেয়ারম্যান দম্পতির ১৪৮ শতক জমি জব্দের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৬, ১৪:০৯আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৪:০৯

দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হেদায়েতুল আলম এবং তার স্ত্রী মিসেস নবীন নাহারের ১৪৮ দশমিক পাঁচ শতাংশ ফসলি জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৪ জানুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা উপ-সহকারি পরিচালক মমিন উদ্দিন স্থাবর সম্পত্তি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, হেদায়েতুল কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৩১ লাখ ৩৪ হাজার ৭৫৮ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। এছাড়া মিথ্যা তথ্য প্রদান করে সাত কোটি ২০ লাখ ৪৪ হাজার ৯৮৩ টাকা মূল্যের আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।

আবেদনে আরও বলা হয়, দুর্নীতির মাধ্যমে অর্জিত এই অবৈধ আয় স্থানান্তর/হস্তান্তর/রুপান্তরের মাধ্যমে বৈধতা দানের অপচেষ্টা করেন হেদায়েতুল। তার স্ত্রী মিসেস নবীন নাহার স্বামীর অবৈধ আয় দ্বারা তার নিজ নামে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে হেদায়েতুলকে সহায়তা করেন।

/এএসএ/এবিএম/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের