অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: রাজধানীতে গ্রেফতার ৬৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৬, ১৫:৩৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৫:৩৬

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা থেকে ১৭ জন, মুগদা থানায় ২৮ জন, রূপনগর থানায় ৮ জন, শেরেবাংলা নগর থানায় ৩ জন, হাতিরঝিল থানায় ৮ জন ও মিরপুর মডেল থানা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সারা দিন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার যাত্রাবাড়ী থানা-পুলিশ ওই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করে।

তারা হলো– মো. রিপন (২৫), মো. অভি (২২), শাহাদাত হোসেন ওরফে অবি (২৫), মো. রিপন (২৭), রাকিবুল ইসলাম (৩৪), রিনা (২৮), নাজমা বেগম (৪৮), আবু সাঈদ (৩৮), আরিফ হোসেন (৩০), আল ইমরান (৩০), শাহিন (৩০), জুয়েল (২৮), আরাফাত (৩৭), মাহুমুদুল হাসান প্রকাশ সোহেল (৪৭), কামরুল ইসলাম (৩৮), মো. রাব্বি (২৫) ও সোনা মিয়া (৩৩)।  

মুগদা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করা হয়।

তারা হলো– রমজান আলী (৫৫), মো. রনি (২২), মো. রানা (২৭), রাসেল হোসেন (২৮), সুজন (১৯), সৈকত আহম্মেদ হৃদয় (২১), মনির হোসেন (৩০), সাকিব ওরফে নেন্ডা (২৪), আফজাল হোসেন (৪৮), মাহিন আহম্মেদ ওরফে আল-আমীন (৩০), রেজমান (৫৬), মনির (৫৫), সুজন (৩৫), শিপন (৪৫), মো. রিমন (৩৯), মো. সুমন (৪২), কামাল (৩০), পারভেজ ওরফে কালাম (৫০), শেখ সুমন মিয়া (৪৩), মো. মাজহারুল (৩৫), মো. লিটন (৪০), নাছির উদ্দিন (৫০), মজিবর রহমান, মো. জাফর (৬৫), মো. নাজির (২৫), মো. কবির হোসেন (৫৩), শাহাজাদ ওরফে সাজা (৬০) ও মনির (৫২)।

অন্যদিকে রূপনগর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রূপনগর থানা-পুলিশ ওই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে মোট আট জনকে গ্রেফতার করে। তারা হলো– জাহিদ হাসান (২০), মো. রবি (২৭), মো. আশিকুর রহমান আশিক (২৬), আবদুর রহমান (১৯), রিয়াদ আহাম্মেদ (৩১), মো. ইয়ামিন (২৪), মো. সায়েম (১৯) ও জাহাংগীর আলম (৩৭)। 

শেরেবাংলা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়। তারা হলো– হাফিজুল শেখ (৪২), জাহিদুল ইসলাম (৫০) ও জুয়েল (৩৮)।

এছাড়া মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার মিরপুর মডেল থানা-পুলিশ ওই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে। তারা হলো– মাসুম আহমেদ (৩১), ইয়াছিন (২১) ও নয়ন (৩০)।

হাতিরঝিল থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার হাতিরঝিল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আট জনকে গ্রেফতার করে থানা-পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলো– আল আমিন রহমান (২৬), ফাহিম (২০), ইমন হোসেন (১৯), রবিউল (২৪), মো. মাইনুদ্দিন (২৮), মো. রাব্বি (১৯), মো. রায়হান (২২) ও ইমরান মিয়া (২৪)

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

/আইএ/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম