কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর হামলা, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৬, ২২:০৪আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ২২:০৪

রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালের সামনের রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অবৈধ দোকান উচ্ছেদকালে কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতারকৃতরা হলেন— মো. হাফিজুল শেখ (৪২) ও মো. জাহিদুল ইসলাম (৫০)।

ডিএমপির মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত দুই জনসহ অজ্ঞাতনামা ২০–২৫ জন হাতে বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সার্জেন্ট মো. আরিফুজ্জামানসহ তার সঙ্গে নিয়োজিত ট্রাফিক সহায়তাকারীদের ওপর অতর্কিত হামলা চালায়।

ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের অ্যান্টি ইলিগ্যাল আর্মস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর বাংলামোটর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

/আইএ/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ আসামিপক্ষের আইনজীবীও
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ আসামিপক্ষের আইনজীবীও
অপরাধবিরোধী অভিযানে তেজগাঁও বিভাগে গ্রেফতার ৫২  
অপরাধবিরোধী অভিযানে তেজগাঁও বিভাগে গ্রেফতার ৫২  
রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী রিমান্ডে
রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী রিমান্ডে
হজ শেষে ফিরছেন হাজিরা, সন্তুষ্টি ব্যবস্থাপনায়
হজ শেষে ফিরছেন হাজিরা, সন্তুষ্টি ব্যবস্থাপনায়
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট
স্থানীয় সরকার নির্বাচনআগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট