নিষিদ্ধ অ্যাপে পরিচয়, টাকার লোভে হত্যা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৬, ১৯:২৩ আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৯:২৩

একটি নিষিদ্ধ অ্যাপের মাধ্যমে চার ব্যক্তির সঙ্গে পরিচয় হয় নাজমুল হক নিয়াজের। সেই সূত্রে রাজধানীর বাড্ডা এলাকায় নাজমুলের বাসায় নিয়মিত যাতায়াত করতো তারা। বাসাতেই চলতো আড্ডা ও মাদক সেবন। এক পর্যায়ে পরিচিতজনদের টাকার প্রয়োজন হলে নাজমুলের কাছ থেকেই তা আদায়ের পরিকল্পনা করে ওই চার জন।

সেই পরিকল্পনা অনুযায়ী গত বছরের ২৯ ডিসেম্বর নাজমুলের বাসায় যায় তারা। সেখানে আড্ডা ও মাদক সেবনের পর নাজমুলকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে বাসা থেকে মোবাইল ফোন, টেলিভিশন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।

এই হত্যার রহস্য উন্মোচনসহ হত্যাকাণ্ডে জড়িত চার জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলো– মো. সিফাত হোসেন (২১), মো. সাকিব আল হাসান (১৯), রাইয়ান (২০) এবং মো. নয়ন প্রামাণিক (২১)। বুধবার (১৪ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৬টা থেকে রাত ১১টার মধ্যে অজ্ঞাত আসামিরা নাজমুল হক নিয়াজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। এ ঘটনায় নিহতের মামা মো. ফারুকুল ইসলাম বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ গোয়েন্দা তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে। বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গাজীপুর বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে সিফাতকে গ্রেফতার করা হয়। একই দিন রাতে রাজধানীর মগবাজার এলাকা থেকে বাকি তিন জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি টেলিভিশন, একটি মোবাইল ফোন এবং ঘটনার সময় ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানতে পারে, একটি অ্যাপের মাধ্যমে নাজমুলের সঙ্গে প্রথমে আলিফ নামে এক ব্যক্তির পরিচয় হয়। পরে ওই ব্যক্তির মাধ্যমে সিফাত ও সাকিবের সঙ্গে নাজমুলের পরিচয় ঘটে। এরপর তারা একাধিকবার নাজমুলের বাসায় যাতায়াত শুরু করে এবং সেখানে মাদক সেবনসহ সময় কাটাতো। 

এক পর্যায়ে সিফাত ও সাকিবের প্রেমিকাদের নিয়ে বেড়াতে যাওয়ার জন্য অর্থের প্রয়োজন হলে তারা নাজমুলের কাছ থেকে টাকা আদায়ের পরিকল্পনা করে। সেই উদ্দেশ্যে গত ২৯ ডিসেম্বর তারা একটি ধারালো ছুরি কেনে। সিফাত ছুরিটি কৌশলে নাজমুলের বাসার তোষকের নিচে লুকিয়ে রাখে। পরে নাজমুলের সঙ্গে আড্ডা ও মাদক সেবন করে। এক পর্যায়ে নাজমুল কিছুটা অচেতন হয়ে পড়লে পূর্বপরিকল্পনা অনুযায়ী সিফাত ধারালো অস্ত্র দিয়ে তার মুখ ও গলায় আঘাত করে হত্যা করে। এরপর তারা নাজমুলের দুটি স্যামসাং মোবাইল ফোন, একটি টেলিভিশন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঢাকায় গ্রেফতার
বিচারকের ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড, এক বছরেই শেষ বিচারকাজ
সর্বশেষ খবর
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা