গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মর‌দেহ উদ্ধার, আটক ৩

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১৬ জানুয়ারি ২০২৬, ১৭:৪০ আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৭:৫৯

ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজ হওয়ার ২১ দিন পর গৃহশিক্ষিকার বাসা থেকে এক কিশোরী ও তার মায়ের অর্ধগলিত মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ‌্যমে খবর পেয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে কেরানীগঞ্জের মুক্তিরবাগ এলাকার বাসা থেকে তা‌দের মর‌দেহ উদ্ধার ক‌রা হয়। কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক ইলিয়াস হোসাইন এ তথ্য জানান।

নিহ‌তরা হ‌লেন– জোবাইদা রহমান ফাতেমা (১৪) ও তার মা রোকেয়া রহমান (৩১)। গত ২৫ ডিসেম্বর থেকে তারা নিখোঁজ ছিলেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফাতেমার গৃহশিক্ষিকা মিম আক্তার, তার স্বামী হুমায়ূন ও বোনকে (১৫) আটক ক‌রা হয়েছে।

ইলিয়াস হোসাইন বলেন, গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় পার্শ্ববর্তী এলাকায় গৃহশিক্ষিকার কাছে পড়তে গিয়ে নিখোঁজ হয় ফাতেমা। মেয়েকে খুঁজতে বের হয়ে রোকেয়া রহমানও নিখোঁজ হন। স্ত্রী ও সন্তানকে খোঁজাখুঁজি করে না পেয়ে ২৭ ডিসেম্বর শাহিন আহমেদ একটি জিডি করেন।

পুলিশ কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মিমের বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে মিমের বাসার খাটের নিচ থেকে রোকেয়া এবং বাথরুমের ছাদ থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়।

প‌রিদর্শক বলেন, ঘটনার তদন্ত ক‌রে তিন জন‌কে হেফাজ‌তে নি‌য়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিম আক্তার এবং তার বোন স্বীকার করে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

তারা জানায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী মিম ও তার বোন প্রথমে ফাতেমাকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে রোকেয়াকে ফোন করে বাসায় ডাকে মিম। বাসায় আসার পর তাকেও গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়।

পরিদর্শক ইলিয়াস বলেন, হত্যার পর তারা মর‌দেহ ঘরে রেখেই স্বাভাবিকভাবে বসবাস করছিল। হত্যাকাণ্ডে ব্যবহৃত ওড়নাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত‌্যা মামলা হ‌য়ে‌ছে।

/এসএন‌কে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
মাদকবিরোধী অভিযান থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর মরদেহ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি