মানবপাচারের অভিযোগে গ্রেফতার ২ 

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১৭ জানুয়ারি ২০২৬, ১৩:৫৭আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৩:৫৭

মানবপাচ‌রের অভি‌যোগে দু’জন‌কে গ্রেফতার করেছে র‌্যাব-৪। গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন সাতমাড়া এলাকা থে‌কে তা‌দের গ্রেফতার করা হয়। আর শনিবার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‌্যাব। 

গ্রেফতারকৃতরা হ‌লেন, মোস্তফা (৪৬) ও মো. মহসিন মিয়া (৪২)।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় নিয়তি সই করা বিজ্ঞপ্তি বলা হয়, আব্দুল খালেক (২২) না‌মের একজন‌কে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় পাঠান গ্রেফতারকৃতরা। সেখানে যাওয়ার পর শারীরিক নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেন খা‌লেক। এরপর তি‌নি কাফরুল থানায় মানবপাচার আইনে মামলা করেন। মামলা‌টি তদন্ত ক‌রে ক‌রে আসামিদের শনাক্তের পর গ্রেফতার করা হয়। 

‌কে এন রায় নিয়‌তি বলেন, ভুক্ত‌ভোগী খালেক গ্রেফতারকৃতদের পূর্ব পরিচিত। গ্রেফতারকৃত‌দের মাধ্যমে এজে‌ন্সির অন্যদের সঙ্গে পরিচিত হন তিনি। এরই প্রেক্ষিতে মোস্তফা ভুক্ত‌ভোগী খা‌লেক‌কে ১৫ লাখ টাকা চুক্তির বিনিময়ে বিদেশে পাঠানোর প্রস্তাব দেন। প‌রে ২০২১ সালে মালয়েশিয়া হয়ে আমেরিকা যাওয়ার জন্য এজেন্সিকে গ্রেফতারকৃতদের উপস্থিতিতে নগদ পাঁচ লাখ টাকা ‌দেন। কিছুদিন পরে গ্রেফতারকৃতরা ভুক্তভোগী‌কে জানান, ভিসা রেডি হয়েছে, চুক্তির বাকি ১০ লাখ টাকা চান। প‌রে ভুক্ত‌ভোগী টাকা দেন। এরপর গ্রেফতারকৃতরা ২০২৩ সালের জানুয়ারি মাসে ভুক্ত‌ভোগী‌কে ওই এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় পাঠান। সেখানে গ্রেফতারকৃতদের পরিচিত বাপ্পী নামে একজন খালেককে তার বাসায় নিয়ে যান। কিন্তু, তা‌কে আমেরিকায় না পাঠিয়ে মালয়েশিয়াতে একটি সিমেন্ট কারখানায় আটক রেখে জোর ক‌রে কাজ করতে বাধ্য করেন এবং শারীরিক নির্যাতন করেন। 

নির্যাতনের বিভিন্ন ফুটেজ ভুক্ত‌ভোগীর বাড়িতে পাঠিয়ে মুক্তিপণ দাবি করে চক্রটি। প‌রে ভুক্ত‌ভোগী খা‌লে‌কের স্বজনরা মুক্তিপণ বাবদ তিন লাখ টাকা দেয়। একপর্যায়ে খালেক নির্যাতন সহ্য করতে না পেরে কৌশলে মালয়েশিয়াতে অবস্থানরত ফকির নামের আরেক বাংলাদেশি দালালের মাধ্যমে ৩০ হাজার টাকার বিনিময়ে পাসপোর্ট সংগ্রহ করেন। কিন্তু, ওই দালাল তাকে দেশে ফেরত না পাঠিয়ে মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ ক্রয়-বিক্রয় চক্রের কাছে আবারও বিক্রি করে দেন। 

ওই চক্রটি ভুক্তভোগীর অঙ্গ বিক্রির জন্য স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়ার পুলিশের হাতে আটক হন খালেক। প‌রে অবৈধ অভিবাসীর জেরে পুলিশ তাকে চার মাসের জেল দেয়। জেল খে‌টে ২০২৫ সালে ভুক্ত‌ভোগী দেশে ফি‌রে আসেন এবং আদালতের নির্দেশে কাফরুল থানায় মামলা করেন।

/এসএন‌কে/এবিএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম