এস আলম ও আব্দুল হান্নানের সম্পত্তি রক্ষণাবেক্ষণে রিসিভার নিয়োগের নির্দেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ জানুয়ারি ২০২৬, ১৬:৫৩আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১৬:৫৩

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান দম্পতির জব্দকৃত সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ জানুয়ারি) দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জে আবাসিক এলাকায় কমন স্পেসসহ দু’টি ফ্ল্যাট রয়েছে আব্দুল হান্নানের, যেগুলোর আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৮৬ হাজার টাকা। মিরপুরে ডিওএইচএসে সাবেক বিমানবাহিনীর প্রধানের স্ত্রীর ৩৭ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া  নারায়ণগঞ্জের রুপগঞ্জের তিন দাগে আব্দুল হান্নানের নামে সাত দশমিক ৮৪ শতাংশ জমি রয়েছে। এছাড়া মিরপুর সামরিক অফিসার আবাসিক প্রকল্পে আব্দুল হান্নানের মালিকানাধীন একটি জমির ওপর ৭ তলা ভবনের নির্মাণ কাজ চলছে। এসব সম্পত্তি যেহেতু জব্দ করা হয়েছে তাই এগুলো দেখভালে রিসিভার প্রয়োজন।

এর আগে গত ৬ মে আব্দুল হান্নানের এসব সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। তার এসব সম্পদ দেখভালে রিসিভার নিয়োগের আবেদন করেন দুদকের সহকারি পরিচালক মাহমুদুল হাসান।

এদিকে, গত ১১ জানুয়ারি এস আলমের ৪৬৩ দশমিক ৮৭ শতাংশ জমি ও স্থাপনা জব্দের আদেশ দেয় আদালত। আর আজ দুদকের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক জব্দকৃত জমি ও স্থাপনা দেখভালে রিসিভার নিয়োগের আবেদন করেন। শুনানি শেষে আদালত এসব সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের আদেশ দেয়।

/এএসএ/এবিএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের