রূপায়ণ হাউজিংয়ের চেয়ারম্যানসহ ৪৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জানুয়ারি ২০২৬, ১৮:৫০আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ২০:৩১

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তি এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুদকের উপসহকারী পরিচালক আফিয়া খাতুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জাল-জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে ভূমি সংস্কার বোর্ড কোডস অব ওয়ার্ডের নামে খতিয়ানভুক্ত সম্পত্তি এবং অভিযোগকারীদের মালিকানাধীন জমির দাগ ও খতিয়ান যাচাই না করেই রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের নামে ভূমি ব্যবহার ছাড়পত্রের অনুমোদন দেন। একই সঙ্গে বিশেষ প্রকল্পের ছাড়পত্র ও নির্মাণ অনুমোদন দেওয়াসহ সব কার্যক্রম পরিচালনায় প্রতিষ্ঠানটিকে সহযোগিতা করা হয়।

মামলায় রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের যেসব কর্মকর্তাকে আসামি করা হয়েছে, তারা হলেন— চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, পরিচালক রোকেয়া বেগম নাসিমা, মাহির আলী খান রাতুল, ফরিদা বেগম, আলী আকবর খান রতন এবং এস্টেট অফিসার সাজ্জাদ হুসাইন।

এ ছাড়া অবৈধ সুবিধা গ্রহণের মাধ্যমে সহযোগিতার অভিযোগে রাজউকের যেসব কর্মকর্তা আসামি হয়েছেন, তারা হলেন—উপ-নগর পরিকল্পনাবিদ কামরুল হাসান সোহাগ, রেখাকার মো. আলমগীর কবীর, উপ-নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম এবং নকশাকার মো. এমদাদুল হক মুনসীসহ ৪৩ জন।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?