স্বামীসহ সাবেক সংসদ সদস্য রুবিনার আয়কর নথি জব্দের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ জানুয়ারি ২০২৬, ১৩:৪৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১৩:৪৪

দুর্নীতির অভিযোগ থাকায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার এবং তার স্বামী মোশাররফ হোসেন সরদারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (২৫ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারি রিয়াজ হোসেন।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক রাসেদুল ইসলাম আয়কর নথি জব্দের আবেদন করেন।

রুবিনা আক্তারের বিষয়ে আবেদনে বলা হয়েছে, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৪৪ টাকা মূল্যের সম্পদ অসাধুভাবে অর্জন ও দখলে রাখেন। তার নিজ নামের ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের ১৩৯ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৯৬৪ টাকার অস্বাভাবিক লেনদেনও দুদক তদন্তের আওতায় রয়েছে। এ কারণে তার শুরু হতে সর্বশেষ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথি জব্দ করা প্রয়োজন।

অন্যদিকে, মোশাররফ হোসেনের বিষয়ে আবেদনে বলা হয়েছে, তিনি ও রুবিনা আক্তার একে অপরের সহায়তায় ১ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকার সম্পদ অর্জন ও দখল করেছেন। তার ব্যাংক হিসাবের ১৮ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৪০৪ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্যও সঠিক তদন্তের স্বার্থে জব্দের প্রয়োজনীয়তা রয়েছে।

/এমকে/এম/ 
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ