শ্যামপুরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৬, ১৫:৩২আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৫:৩৯

রাজধানীর শ্যামপুরে সড়ক দুর্ঘটনায় তাজ ওয়ার রহমান অর্ক (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) সকালে শ্যামপুরের পশ্চিম জুরাইন এক্সপ্রেসওয়ে সালাউদ্দিন পেট্রোল পাম্পের সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম এ তথ্য জানান।

অর্ক ড্যাফোডিল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়। বর্তমানে পূর্ব রামপুরায় থাকতেন।

এসআই আজিজুল ইসলাম বলেন, একটি থামানো ট্রাকের পেছনে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে চালক তাজ ওয়ার রহমান অর্ক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী নভোকেয়ার হাসপাতালে নেন। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মৃতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, সাত-আট মাস আগে কেরানীগঞ্জে একটি মেয়ের সঙ্গে তার বাদগান হয়। তিনি সকালে মোটরসাইকেলে কেরানীগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারান।

মৃতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই।

/আইএ/এআইবি/আরকে/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান