নারীদের পাশে দাঁড়াতে ডব্লিউসিপিসি’র আত্মপ্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৬, ১৭:১২আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৭:১২

নারীদের বিরুদ্ধে সাইবার হয়রানি, চরিত্রহনন ও অনলাইন সহিংসতার প্রতিবাদে আত্মপ্রকাশ করেছে ‘উইমেনস সাইবার প্রোটেকশন কাউন্সিল’ (ডব্লিউসিপিসি) নামে একটি প্ল্যাটফর্ম। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ ঘটে।

নতুন এই সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অনলাইন জগতে নারীদের নিরাপত্তার অভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, চরিত্রহনন ও সাইবার বুলিংয়ের শিকার নারীদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদলের নারীবিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা বলেন, “ডব্লিউসিপিসি একটি প্ল্যাটফর্ম। আজ থেকে এর কাজ শুরু হয়েছে। যে কেউ চাইলে এখান থেকে সহায়তা নিতে পারবেন। সারাদেশেই আমরা এই প্ল্যাটফর্মের কাজ ছড়িয়ে দিতে চাই।”

লিখিত বক্তব্যে জানানো হয়, বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো নারীদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাইবার অপরাধের বিরুদ্ধে এক হাজার ৭০০ এর বেশি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

সংবাদ সম্মেলন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিদ্বেষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, নারীদের ব্যক্তিগত ছবি বিকৃত করে মিম তৈরি করা হচ্ছে। এমনকি তাদের হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য সচিব অদিতি ইসলাম বলেন, “ইন্টারনেটে মব কালচার এখন রাস্তাঘাট ও ক্লাসরুম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক মতের অমিল হলেই কতিপয় শিক্ষার্থী ও গোষ্ঠী নারীদের চরিত্রহনন করছে। বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নবিরোধী সেল নেই। প্রক্টর অনেক ক্ষেত্রে কোনও পদক্ষেপ নিচ্ছেন না।”

ডাকসুর কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা বলেন, “গালি দিয়ে বা চরিত্রহনন করে আমাদের দমিয়ে রাখা যাবে না। বিভিন্ন রাজনৈতিক দলের ইশতেহারে নারীদের সুরক্ষা ও রাজনীতির সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। নিজ দলের বাইরের নারীদের সম্মান দিতে না জানলে সেই রাজনীতি নারীবান্ধব হতে পারে না।”

/এসএমএস/এবিএম/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান