গণভোটের প্রচার ব্যাপকভাবে বাড়াতে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জানুয়ারি ২০২৬, ২২:১২আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ২২:১২

গণভোটের প্রচার ব্যাপকভাবে বাড়াতে প্রত্যেকটি অফিস ও প্রতিষ্ঠানের সামনে দুটি করে ব্যানার টানাতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, শিক্ষা মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, অর্থ মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. কামরুজ্জামান এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ৭ জানুয়ারির পত্রের ৩ নম্বর দফায় মোতাবেক নির্বাচনের পূর্ব পর্যন্ত গণভোটের ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর জন্য দেশের সব সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়, থানা, হাসপাতাল, এনজিও, ব্যাংক-বিমা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদের সামনে দুটি করে বড় ব্যানার টানানোর যেই নির্দেশনা ছিল তা অদ্যাবধি প্রতিপালন করা হয় নাই।

প্রধান উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পরেও গণভোটের ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর জন্য দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়, থানা, হাসপাতাল, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এনজিও, বেসরকারি, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সামনে দুটি করে বড় ব্যানার টানানো হয়নি। মাঠপর্যায়ের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর গণভোটের ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে অনীহা প্রকাশ করতে দেখা যায়। এমনকি, দুই একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা গণভোটের বিপক্ষে অবস্থান নেয়।

বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পারি, প্রধান উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তারা বাস্তবায়ন করছেন না, অনীহা প্রকাশ করছেন।

তাই অবিলম্বে দুটি করে বড় ব্যানার টানানোর জন‍্য নোটিশে জানানো হয়েছে।

/বিআই/এমকেএইচ/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
একলা ঘরে মায়ের মৃত্যু: ব্যাখ্যা চেয়ে চার সন্তানকে আইনি নোটিশ
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান