বাথরুমে ধূমপান: জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৬, ১৮:২৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৮:২৫

রাজধানীর সবুজবাগে বাথরুমে গ্যাসের আগুনে দগ্ধ হাসমত ওরফে বাবু (২২) মারা গেছেন। বুধবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

জামালপুরের মেলান্দহ থানা জাঙ্গালিয়া গ্রামের মোস্তফার ছেলে হাসমত। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তিনি বাংলাদেশ বিদ্যুৎ ভবনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

হাসমতের বাবা মোস্তফা জানান, গত ২৪ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাসমত বাথরুমে ধূমপান করতে যায়। বাথরুমে জমে থাকা গ্যাস থেকে মুহূর্তে আগুন লেগে যায়। এতে হাসমত দগ্ধ হয়। সেখান থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সে মারা যায়।

সবুজবাগ থানায় উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম চিকিৎসকের বরাত দিয়ে বলেন, হাসমতের শরীরের ৫৮ শতাংশ দগ্ধ হয়েছিল। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এআইবি/এসএনকে/আরকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের