বিনামূল্যে টেলিগ্রামেই তৈরি করুন ব্যক্তিগত ক্লাউড স্টোরেজ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ২০:৩৪ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২০:৩৪

স্মার্টফোন বা কম্পিউটারে প্রয়োজনীয় ছবি, ভিডিও ও ফাইল সংরক্ষণ করতে গিয়ে অনেক সময় স্টোরেজের সংকটে পড়তে হয়। এ সমস্যা এড়াতে অধিকাংশ ব্যবহারকারীই ক্লাউড স্টোরেজ সেবা ব্যবহার করেন, যার জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা শেষ হওয়ার পর অতিরিক্ত স্টোরেজের জন্য গুনতে হয় বাড়তি খরচ। তবে বিনা মূল্যে অনলাইনে ফাইল সংরক্ষণের বিকল্প হতে পারে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। অ্যাপটির ক্লাউডভিত্তিক সুবিধা কাজে লাগিয়ে ব্যক্তিগত ফাইল নিজের অ্যাকাউন্টে জমা রাখা এবং পরে একাধিক ডিভাইস থেকে সেগুলো ব্যবহারের সুযোগ রয়েছে।

টেলিগ্রামে ফাইল সংরক্ষণের সুবিধা

টেলিগ্রামে ফাইল রাখার জন্য আলাদা ক্লাউড স্টোরেজ অ্যাপ বা সাবস্ক্রিপশনের প্রয়োজন নেই। অ্যাপটির ‘সেভড মেসেজেস’সুবিধায় নিজের কাছে ফাইল পাঠিয়ে রাখা যায়। চাইলে ব্যক্তিগত ব্যবহারের জন্য আলাদা প্রাইভেট চ্যানেল বা গ্রুপও তৈরি করা সম্ভব। টেলিগ্রামের ক্লাউডভিত্তিক ব্যবস্থায় এসব ফাইল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে। ফলে একই অ্যাকাউন্টে লগইন করা অন্য ফোন, ট্যাবলেট বা কম্পিউটার থেকেও সেগুলো দেখা ও ডাউনলোড করা যায়।

সেভড মেসেজে ফাইল রাখবেন যেভাবে

প্রথমে টেলিগ্রাম অ্যাপ খুলে ‘সেভড মেসেজেস’অপশনে যেতে হবে। সেখানে মেসেজ লেখার ঘরের পাশে থাকা অ্যাটাচমেন্ট আইকনে ট্যাপ করে ‘ফাইল’নির্বাচন করতে হবে। এরপর ফোন বা কম্পিউটার থেকে প্রয়োজনীয় ছবি, ভিডিও, পিডিএফ কিংবা অন্য যেকোনও ফাইল বেছে পাঠিয়ে দিলেই সেটি সংরক্ষিত থাকবে। ফাইলের সঙ্গে ছোট বিবরণ বা নাম লিখে রাখলে পরবর্তীতে তা খুঁজে পেতেও সুবিধা হবে।

প্রাইভেট চ্যানেল তৈরি

বিভিন্ন ধরনের ফাইল আলাদা করে সাজিয়ে রাখতে চাইলে প্রাইভেট চ্যানেল তৈরি করা যেতে পারে। এ জন্য টেলিগ্রামের নতুন মেসেজ বা পেন্সিল আইকনে ট্যাপ করে ‘নিউ চ্যানেল’নির্বাচন করতে হবে। এরপর চ্যানেলের নাম ও বিবরণ লিখে ‘প্রাইভেট চ্যানেল’অপশন বেছে নিতে হবে। চ্যানেল তৈরির পর অন্য কাউকে সদস্য হিসেবে যুক্ত না করলেই সেটি ব্যক্তিগত আর্কাইভ হিসেবে ব্যবহার করা যাবে। চাইলে কাজ, ব্যক্তিগত নথি, ছবি ও ভিডিওর জন্য আলাদা চ্যানেলও তৈরি করা সম্ভব।

অন্য ডিভাইস থেকে ফাইল দেখবেন যেভাবে

নতুন ফোন বা কম্পিউটারে টেলিগ্রাম ইনস্টল করে আগের অ্যাকাউন্টে লগইন করলেই সংরক্ষিত ফাইল পাওয়া যাবে। প্রয়োজন অনুযায়ী সেগুলো ডাউনলোড করে ডিভাইসে রাখা যাবে। তবে এ সুবিধার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো, বিনা মূল্যের অ্যাকাউন্টে একবারে সর্বোচ্চ ২ গিগাবাইট আকারের ফাইল সংরক্ষণ করা যায়। টেলিগ্রাম প্রিমিয়াম গ্রাহকদের ক্ষেত্রে এ সীমা ৪ গিগাবাইট।

ব্যবহারে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

টেলিগ্রামকে গুরুত্বপূর্ণ ফাইলের একমাত্র ব্যাকআপ হিসেবে ব্যবহার করা ঠিক নয়। অ্যাকাউন্টের অ্যাক্সেস হারালে সংরক্ষিত ফাইলও নাগালের বাইরে চলে যেতে পারে। তাই জরুরি ফাইলের আরেকটি কপি কম্পিউটার, ড্রাইভ বা নির্ভরযোগ্য ক্লাউড সেবায় রাখা উচিত। পাশাপাশি পাসওয়ার্ড, ব্যাংকিং পিন বা গোপনীয় নথি টেলিগ্রামে সংরক্ষণ না করাই নিরাপদ। অ্যাকাউন্টের নিরাপত্তায় টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখাও জরুরি।

/এসএইচএম/
সম্পর্কিত
গেম খেলে ১ লাখ ৩৫ হাজার ডলার আয়ের সুযোগ, অংশ নিতে যা করতে হবে
নিজস্ব প্রযুক্তির এআই তৈরি করলো ইরান
ভুয়া ভিডিও কলের ফাঁদে ৪০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি উত্তর কোরীয় হ্যাকারদের
সর্বশেষ খবর
খুলনায় সন্ত্রাসীরা গুলিতে মানুষ মারছে, আর পুলিশ মোটরসাইকেল থামিয়ে বলে ‘তোর কাগজ কই’
খুলনায় সন্ত্রাসীরা গুলিতে মানুষ মারছে, আর পুলিশ মোটরসাইকেল থামিয়ে বলে ‘তোর কাগজ কই’
কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত তিন সদস্যের কমিটি ভুয়া: জামায়াত
কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত তিন সদস্যের কমিটি ভুয়া: জামায়াত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মোহাম্মদপুরে এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়িতে হামলা-ভাঙচুর
মোহাম্মদপুরে এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর