নির্বাচনি প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৬, ১৯:১৭ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ২০:৫১

ক্রমাগত নিরাপত্তাহীনতা, হুমকি ও হয়রানির মুখে পড়ে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মেঘনা আলম নির্বাচনি প্রচারণায় সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) তিনি এই ঘোষণা দেন।

মেঘনা আলম জানান, সরকার বারবার দাবি করে আসছে নির্বাচনে অংশগ্রহণকারী এমপি প্রার্থীদের জন্য গানম্যানসহ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে ঢাকা-৮ আসনের একমাত্র নারী প্রার্থী হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনও ধরনের সরকারি নিরাপত্তা দেওয়া হয়নি।

প্রচারণায় বাধার অভিযোগ তুলে তিনি জানান, তার প্রচারণায় পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে। নারী কর্মীদের লক্ষ্য করে লেজার লাইট ব্যবহার করে অপমান ও ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে। নিরাপত্তা চেয়ে বারবার আবেদন করা হলেও কোনও গানম্যান বরাদ্দ দেওয়া হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের মধ্যে দায় চাপাচাপি হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

ঢাকা-৮ আসনের এই প্রার্থী অভিযোগ করে বলেন, বিএনপির ছাত্রদলের নেতারা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় যৌন হুমকি দিচ্ছে। দায়িত্বশীল নেতাদের ট্যাগ করা হলেও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইসঙ্গে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে এআই নির্ভর অশ্লীল ও মানহানিকর ভিডিও ছড়ানোর অভিযোগও তুলেছেন তিনি।

মেঘনা আলম জানান, চাইলেই তিনি মিস বাংলাদেশ হিসেবে গ্ল্যামার জগতে থেকে আরামদায়ক জীবন বেছে নিতে পারতেন। তবে একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সার্টিফায়েড রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে রাষ্ট্র ও সমাজ সংস্কারের দায়িত্ববোধ থেকেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।

মেঘনা আলম আরও জানান, তাকে কোনও নিরাপত্তা না দিয়ে কার্যত হিংস্র পরিবেশের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এই বৈষম্যমূলক আচরণ শুধু একজন নারী প্রার্থীর বিরুদ্ধেই নয়, বরং নারীর রাজনৈতিক অংশগ্রহণ এবং একটি স্বাধীন, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনি প্রক্রিয়ার বিরুদ্ধেও উদ্বেগজনক বলে তিনি মনে করেন।

/এএইচএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
রাজকন্যা হওয়ার মোহে আটকে যাচ্ছে মন? কী এই ‘প্রিন্সেস সিনড্রোম’
রাজকন্যা হওয়ার মোহে আটকে যাচ্ছে মন? কী এই ‘প্রিন্সেস সিনড্রোম’
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
প্রজননস্বাস্থ্যের বাইরেও নারীদের স্বাস্থ্য নিয়ে ভাবনা
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত