অসুস্থ মালদ্বীপ প্রবাসী কর্মীকে দেশে পাঠাচ্ছে হাইকমিশন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২২

মালদ্বীপে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশি কর্মী ফজর আলীর দেশে ফেরার জন্য বিমান টিকিট হস্তান্তর করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম। আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশে পৌঁছাবেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। 

হাইকমিশন জানায়, ফজর আলী মালদ্বীপের একটি গেস্ট হাউসে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। কিছুদিন আগে কাজ করার সময় অসাবধানতাবশত তার পায়ে গরম পানি পড়ে তিনি গুরুতর দগ্ধ হন। মালদ্বীপে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশে ফেরার পরামর্শ দেন। 

ফজর আলীর পাসপোর্ট ও ভিসার মেয়াদ না থাকায় মিশনের পক্ষ থেকে তাকে জরুরি ভিত্তিতে বিনামূল্যে ট্রাভেল পারমিট প্রদান করা হয়। এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে তার জন্য এয়ার টিকিটের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, ফজর আলী বিএমইটি ছাড়পত্র নিয়ে বৈধভাবে মালদ্বীপে গিয়েছিলেন। 

টিকিট হস্তান্তরের সময় হাইকমিশনার মো. নাজমুল ইসলাম ফজর আলীর দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, “মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যেকোনও সংকটে হাইকমিশন সর্বদা পাশে থাকতে বদ্ধপরিকর। প্রবাসী কর্মীদের চিকিৎসা ও নায্য অধিকার নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ফজর আলীর বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায়। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
ইরাকে নিহত প্রবাসীর মরদেহ ঢাকায়, গ্রহণ করলেন শামা ওবায়েদ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ জন
রাশিয়ার যুদ্ধে আটকা ৩০ বাংলাদেশিকে সুস্থ অবস্থায় ফেরত চান স্বজনরা
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী