সাবেক সচিব আবু আলম শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০২আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০২

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারামুক্ত সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এবং দুদকের প্রসিকিসঃউশন বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। 

দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থপাচার ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। গোপন সূত্রে জানা গেছে, অনুসন্ধান চলাকালীন তিনি দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন রোধ করা একান্ত জরুরি। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করে এই নিষেধাজ্ঞা প্রদান করেন। 

এর আগে, গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি কর্মসূচি চলাকালীন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিকসহ ১৬ জনকে আটক করা হয়। পরবর্তীতে শাহবাগ থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। ওই একই মামলায় গত ৮ সেপ্টেম্বর সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘদিন কারাগারে থাকার পর সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পেয়ে তিনি কারামুক্ত হন। 

কারামুক্তির পরপরই তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নামলো দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই নিষেধাজ্ঞার ফলে তিনি এখন দেশের বাইরে যেতে পারবেন না।  

/এএসএ/এসটি/ 
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
সর্বশেষ খবর
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ