ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩০

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১১২১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সোমবার (২ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ  রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)  ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ২২টি মোটরসাইকেলসহ মোট ৮৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১২১টি মোটরসাইকেলসহ মোট ১২৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৮টি বাস, ৩টি ট্রাক, ১২টি ক্যাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ মোট ১৮৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮টি বাস, ৯টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৪২ টি মোটরসাইকেলসহ মোট ৭৬টি মামলা হয়েছে।

অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১টি বাস, ১টি  ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ১৩০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২টি বাস, ৬টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ১১৬টি মোটরসাইকেলসহ মোট ১৮২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৭টি বাস,৭টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৫৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মোট ১৩৯টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩টি বাস, ১টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ২০২টি মামলা হয়েছে। এছাড়া অভিযানকালে মোট ৩৮৫টি গাড়ি ডাম্পিং ও ১৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।          

/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম