পুলিশের ভয়ে ঝিলে ঝাঁপ দিয়ে কিশোরের মৃত্যু, বাঁচাতে গিয়ে পুলিশ সদস্য আহত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৯

রাজধানীর বনানীতে পুলিশের ভয়ে আতঙ্কিত হয়ে গুলশান ঝিলে ঝাঁপ দিয়ে মাহা আলম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। কিশোরটিকে বাঁচাতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বনানী কবরস্থান সংলগ্ন ঝিল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহা আলম কড়াইল বস্তির কুমিল্লা পট্টিতে পরিবারের সঙ্গে থাকতো। সে শেরপুর সদর উপজেলার চাননগর গ্রামের মৃত আশকর আলী ও আবেদা বেগমের ছেলে। 

স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকালে পুলিশ ওই এলাকায় কয়েকজনকে ধরার জন্য ধাওয়া করে। মাহা আলম কিছু না বুঝেই পুলিশের ভয়ে আতঙ্কিত হয়ে ঝিলের পানিতে ঝাঁপ দেয়। পরে তাকে উদ্ধার করতে পুলিশ পানিতে নামলেও সে তলিয়ে যায়। ডুবুরি দিয়ে অনেক খোঁজাখুঁজি করেও ওই দিন তার সন্ধান পাওয়া যায়নি। আজ (শুক্রবার) সকালে তার মরদেহ ঝিলে ভেসে ওঠে। তবে নিহতের মা আবেদা বেগম জানিয়েছেন, এ ঘটনায় কারও প্রতি তার কোনও অভিযোগ নেই। 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, আমাদের পেট্রোল ছিল, তবে কাউকে ধাওয়া করা হয়নি। ছেলেটিকে পানিতে পড়তে দেখে এক পুলিশ সদস্য তাকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় ওই পুলিশ সদস্য আহত হন এবং বর্তমানে তিনি রাজারবাগ হাসপাতালে ভর্তি রয়েছেন। 

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত চক্রবর্তী জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। চার ভাই ও এক বোনের মধ্যে মাহা আলম ছিল চতুর্থ। 

/আইএ/এআইবি/এসটি/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের