হাসপাতাল থেকে আদালতে এসে নির্যাতনের বর্ণনা দিলো গৃহকর্মী মোহনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৯

হাসপাতাল থেকে আদালতে এসে নিজের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের বর্ণনা দিলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের বাসার সেই গৃহকর্মী মোহনা।

রবিবার (৮ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রোমের মিয়া তাকে আদালতে হাজির করে ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। তার জবানবন্দি রেকর্ড করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার। প্রসিকিউশন বিভাগের এস আই তাহমিনা আক্তার এ তথ্য জানান।

এরপর মোহনাকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে বাবার জিম্মায় নেওয়ার বিষয়ে শুনানির জন্য নেওয়া হয়।

এ বিষয়ে মোহনার পরিবারকে আইনি সহায়তা দেওয়া বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্য ফাহমিদা আক্তার রিংকি বলেন, মোহনা অসুস্থ থাকায় তাকে আবার হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থতা সাপেক্ষে জিম্মার বিষয়ে শুনানি হবে।

শিশুটিকে নির্যাতনের ঘটনায় তার বাবা গোলাম মোস্তফা গত রবিবার মামলা করেন। মামালায় সাফিকুর রহমান এবং তার স্ত্রী বীথি, বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগমকে আসামি করা হয়। মামলা দায়েরের পর তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

মামলায় বলা হয়, উত্তরা ৯ নম্বর সেক্টরে সাফিকুর রহমানের বাসা। ওই বাসার নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর শিশুর দেখাশোনার জন্য অল্প বয়সী মেয়ে খুঁজছিলেন। পরে গোলাম মোস্তফার সঙ্গে তার দেখা হয়। মেয়ের বিয়েসহ যাবতীয় খরচ বহনের প্রতিশ্রুতি পেয়ে মোস্তফা গত বছরের জুনে তার মেয়েকে ওই বাসায় কাজে পাঠান। সর্বশেষ গত বছরের ২ নভেম্বর ওই বাসায় গিয়ে মোহনাকে দেখে আসেন তিনি। এরপর আর তাকে পরিবারের কারও সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে মামলায়। সেখানে বলা হয়, ৩১ জানুয়ারি বীথি ফোন করে মোস্তফাকে জানান, মোহনা অসুস্থ, তাকে যেন নিয়ে যাওয়া হয়। পরে মোহনাকে আনতে যান গোলাম মোস্তফা। সন্ধ্যা ৭টার দিকে গোলাম মোস্তফার কাছে মোহনাকে বুঝিয়ে দেন বীথি।

মোস্তফা মামলায় বলেছেন, তখনই তিনি মেয়ের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম দেখতে পান। তার মেয়ে ভালোভাবে কথাও বলতে পারছিল না। কারণ জিজ্ঞাসা করলে বীথি এর সদুত্তর দিতে পারেননি। পরে মোহনাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান মোস্তফা। মোহনা তাকে জানায়, ওই বাসায় বিভিন্ন সময়ে তার ওপর নির্যাতন করা হয়েছে। তাকে মারধর করার পাশাপাশি খুন্তি গরম করে শরীরে ছ্যাঁকাও দেওয়া হয়েছে।

/এএসএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
সর্বশেষ খবর
সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার: এইচআরএসএসের নিন্দা
সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার: এইচআরএসএসের নিন্দা
মেসির হংকং-কাণ্ডে ক্ষুব্ধ চীন, বাতিল আর্জেন্টিনার দুই ম্যাচ
মেসির হংকং-কাণ্ডে ক্ষুব্ধ চীন, বাতিল আর্জেন্টিনার দুই ম্যাচ
অরাজকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী
অরাজকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক