গাজীপুরের টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১৯ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালের দিকে টঙ্গীবাজারে এই ঘটনা ঘটে। আর সন্ধ্যায় দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
দগ্ধরা হলেন, রমজান (১৮), রাফি (১২) বিজয় (১৬), তাসিন (১৮) সিয়াম (১৬), মিনহাজ (১৭), অনিক (২৪) হাসু (৩৮), হাসনাত (১৮), হাসনাত (২২), রুবেল (৩৪), আলামিন(২১), রাব্বি (১২), রুবেল (৩৪) হৃদয় (১৮) শাওন (২০) ইমাম (১৪) নির্জন (২২) ও মারুফ (২২)।
জানা গেছে, বিএনপির সমাবেশের জন্য টঙ্গীবাজারের একটি রুমে গ্যাস বেলুনগুলো রাখা হয়েছিল। সমাবেশ শুরুর আগে সেগুলো বের করতে সেখানে যায় কয়েকজন। রুম থেকে বের করার সময় বিস্ফোরণ ঘটে। এতে ১৯ জন দগ্ধ হন।
আহতের সংখ্যা নিশ্চিত করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, “আমাদের এখানে আসা রোগীদের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’









