‘ফাঁকা’ ঢাকার বায়ুও ‘খুবই অস্বাস্থ্যকর’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা ছাড়ছে অনেকে। সবশেষ দু’দিন ধরে বাস ও ট্রেন টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ধারণা করা হচ্ছিল, অনেকে রাজধানী ছাড়ায় হয়তো ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হবে। কিন্তু, তা হয়নি। আগের মতোই আছে রাজধানীর বায়ু।

পুরো বিশ্বে বায়ুদূষণে বুধবার (১১ ফেব্রুয়ারি) দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, আজ সকাল ৯টার দিকে ঢাকার বায়ুর মান ছিল ২৮২। বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। 

এই সময়ে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে ছিল ভারতের রাজধানী দিল্লি। শহরটির স্কোর ৩২৬। আর ২৭২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল আফগানিস্তানের শহর কাবুল। এরপরে তালিকায় রয়েছে মঙ্গোলিয়ার উলানবাতর, ভারতের কলকাতা ও মঙ্গোলিয়ার উলাতবাতর।

একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল কানডার ভ্যানকুয়াবার। শহরটির বায়ুর স্কোর ছিল মাত্র ১৩। তালিকায় এরপরেই রয়েছে স্পেনের বার্সেলোনা, বেলজিয়ামের ব্রাসেলস, আলজেরিয়ার আলজিয়েরস ও যুক্তরাষ্ট্রের সিয়েটল।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।

/এবিএম/
সম্পর্কিত
বায়ুদূষণে ঢাকা আজ ১৩তম, শীর্ষে লাহোর
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?
বায়ুদূষণে ঢাকা আজ ৩৫ তম, শীর্ষে লাহোর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক