নির্বাচনের পরের দিনও সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিনও রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে রয়েছে পুলিশের অবস্থান। সঙ্গে রয়েছে টহল।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টন, কাকরাইল, শাহবাগ, প্রেসক্লাব, দৈনিক বাংলা মোড়, কাওরান বাজার, ধানমন্ডি, রামপুরা, বাড্ডা, বসুন্ধরা, খিলক্ষেত, উত্তরা, মিরপুরসহ বিভিন্ন এলাকায় পুলিশের শক্ত অবস্থান দেখা গেছে। 

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, পুলিশের নির্বাচনি কার্যক্রম অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ মোড় এলাকায় পুলিশের অবস্থান রয়েছে। এছাড়া পুলিশের পেট্রোল ডিউটিও অব্যাহত আছে। 

জানা গেছে, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রয়েছে।

এদিকে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও তাদের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রেখেছে। বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনীকে টহলরত দেখা গেছে। 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, থানা এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে। আমাদের পেট্রোল ডিউটি ও কমেনি। যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে প্রস্তুত রয়েছি আমরা।

/আইএ/আরকে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের